কলকাতায় ঝটিকা সফরে আচমকা প্রসেনজিতের বাড়িতে শাহ, বিজেপিতে নাম লেখাবেন ‘ইন্ডাস্ট্রি’?

Jul 6, 2026 - 18:35
 0  3

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মদিন পালন করতে ঝটিকা সফরে কলকাতায় এসে চমক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর! সোমবার বিকেলে তিনি আচমকাই পৌঁছে যান ‘পদ্মশ্রী’ প্রাপ্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যােয়ের বাড়িতে। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছিলেন মন্ত্রী নিশীথ প্রামাণিক ও বিজেপি নেত্রী তথা অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। কী কারণে তাঁর এই আগমন, তা নিয়ে তুঙ্গে জল্পনা। তবে কি এবার বিজেপিতে নাম লেখানোর পথে আরও এক পা বাড়ালেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’? সেই আলোচনাও শুরু হয়ে গিয়েছে।

সোমবারই রাজ্যসভার তিনটি আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে। তৃণমূলের তিনজন – ডেরেক ও ব্রায়েন, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক পদত্যাগ করায় এই আসনগুলি খালি হয়েছে। আগামী ২৪ জুলাই ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এই তিনটি আসনই এবার বিজেপির হতে চলেছে। বাংলায় সরকার গঠনের পর সেই এবার রাজ্যসভার  একটি আসনে কি তারকাকে পাঠাতে চায় বিজেপি? সেই কারণে প্রসেনজিতের সঙ্গে সরাসরি দেখা করতে গেলেন শাহ?

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0