পার্টি হোক বা ডেটিং, কেশসজ্জা নিয়ে ভাবনা? হাতের কাছে ৩ যন্ত্র থাকলে চুলের কায়দা হবে নজরকাড়া

Jul 7, 2026 - 17:37
 0  0

বিয়েবাড়ি হোক বা পার্টি কিংবা ডেটিং— নজরকাড়া কেশসজ্জার জন্য সবসময়ে সালোঁয় যাওয়া যায় না। আবার রুক্ষ, এলোমেলো চুলেও কোথাও যেতে ইচ্ছা করে না। স্বল্প সময়ে কেতাদুরস্ত সাজের জন্য পেশাদার ছোঁয়া নয়, দরকার হয় কৌশলের। আর এই কাজই সহজ করে দিতে পারে যন্ত্র।

ব্যবহার করা মোটেই কঠিন নয়। হাতের কাছে কোন যন্ত্র থাকলে ১০ মিনিটেই মিলবে নজরকাড়া কেশ?

হেয়ার স্ট্রেটনার: চুল মসৃণ করার এই যন্ত্র জনপ্রিয় হয়েছে গত কয়েক বছরে। অমসৃণ চুল খোলা রাখলে দ্রুত এলোমেলো হয়ে যায়। তবে চুল সোজা করার এই যন্ত্র ১০ মিনিটেই রুক্ষ চুলে জেল্লা এনে দিতে পারে। চুল কোঁকড়া হোক বা সোজা, এই যন্ত্রের ব্যবহারে কেশ হয়ে ওঠে মসৃণ। সবচেয়ে বড় কথা, সঠিক কায়দায় ব্যবহার করলে স্ট্রেটনার দিয়ে চুলে ঢেউ খেলানোও যায়।

হেয়ার ড্রায়ার: ড্রায়ার শুধু চুল শুকোনোর কাজে লাগে না, তা দিয়ে চুল কিছুটা সমান এবং মসৃণও করে তোলা যায়। রোল করা কাঁটা যুক্ত চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর সময় উপর থেকে ড্রায়ারের হাওয়া দিতে থাকুন। তা হলেই চুল সোজা এবং মসৃণ হয়ে যাবে।

হেয়ার স্টাইলিং ব্রাশ: বৈদ্যুতিক যন্ত্রগুলির কোনওটি চিরুনির মতো দেখতে, কোনওটি কাঁটাযুক্ত রোলারের মতো। হালকা ভিজে চুলও তা দিয়ে আঁচড়ানো যায়। আর আঁচড়ানোর সময়েই চুল যেমন শুকিয়ে যায়, তেমন মসৃণ হয়ে যায়। মাত্রা ৫-৭ মিনিট হাতে থাকলেই তা দিয়ে কেশসজ্জা করা সম্ভব। এই ধরনের ব্রাশ দিয়ে চুলে হালকা ঢেউ খেলানোও সম্ভব।

কী কী মাথায় রাখা প্রয়োজন

একাধিক সংস্থা এই ধরনের কেশসজ্জার যন্ত্র বার করেছে। এগুলি যথেষ্ট জনপ্রিয়ও। তবে বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারে যেহেতু তাপ সৃষ্টি হয়, তাতে চুলের ক্ষতিও হয়। চুলের প্রোটিন ভেঙে যেতে পারে। নিয়ম করে ব্যবহার করলে চুল রুক্ষও হয়ে যেতে পারে। চুলের ক্ষতি রুখতে যে কোনও যন্ত্র ব্যবহারের আগে ‘হিট প্রোটেকটর’ বা তাপরোধী সিরাম অথবা স্প্রে ব্যবহার করা দরকার।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0