রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা গড়বে মিৎসুবিশি! নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে অশোক টোডিও

Jul 9, 2026 - 18:47
 0  0

রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা নির্মাণে আগ্রহ দেখাল বহুজাতিক সংস্থা মিৎসুবিশি। পাশাপাশি, কারখানার সম্প্রসারণ থেকে নতুন প্রকল্পে লগ্নি করছে লাক্স ইন্ডাস্ট্রিজও। সেমিকন্ডাক্টর কারখানার জন্য মিৎসুবিশি প্রাথমিকভাবে সমীক্ষার কাজও সেরে ফেলেছে। রাজ্যের তরফে পানাগড় বা ডানকুনিতে এই কারখানা তৈরি করা জন্য প্রস্তাব দেওয়া হয়েছে জাপানি সংস্থাটিকে। অন্যদিকে বুধবার নবান্নে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন লাক্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অশোক টোডি। ডানকুনির কারখানাটির সম্প্রসারণ করবে এই সংস্থা। সেই শিলান্যাস অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্প্রসারণ এবং নতুন করে রাজ্যে বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়। নবান্নে আসেন মিৎসুবিশি সংস্থার শীর্ষ কর্তারাও। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এবং শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তাঁরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0