শিবের মাসে হাতে কাচের সবুজ চুড়ি শুধুই ফ্যাশন? জেনে নিন কী সুফল মেলে
শ্রাবণ মানেই শিবের মাস। শুধু মহাদেবের জন্মমাস নয়। রয়েছে আরও নানা পুজো। প্রতি সোমবার বাবা ভোলেনাথের উপবাস রেখে পুজো দেন গৃহীরা। রয়েছে নানাবিধ নিয়ম, আচার। এসময় বাঁকে জল নিয়ে শিবের দরবারে হাজির হন হাজার হাজার ভক্ত। আর এই মাসেই আরও এক অদ্ভুত নিয়ম পালন করতে দেখা যায় মহিলাদের। বিবাহিত কিংবা অবিবাহিত, উভয় নারীরাই হাতে সবুজ চুড়ি পরেন। গোটা শ্রাবণ মাস জুড়েই এই সবুজ কাচের চুড়ি মেয়েরা হাতে পরে থাকেন। এ কিন্তু নিছক শ্রাবণের ফ্যাশন নয়, সবুজ চুরির নেপথ্যে রয়েছে ভিন্ন কারণ।
কী সেই পৌরাণিক কাহিনি?
দীর্ঘ কঠিন তপস্যার পর এই শ্রাবণ মাসেই মা পার্বতীর সঙ্গে মহাদেবের মিলন হয়েছিল। শিবকে স্বামী হিসেবে পেতে পার্বতী প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে সবুজ সেজেছিলেন। তাই বিশ্বাস করা হয়, এই মাসে সবুজ কাচের চুড়ি আর সবুজ পোশাক পরলে মা পার্বতী খুশি হন। মেলে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ। বিবাহিত নারীদের স্বামী দীর্ঘায়ু হন, সংসারে ফেরে সুখ। অবিবাহিত মেয়েরাও মনের মতো জীবনসঙ্গী পেতে এই নিয়ম মেনে চলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
