ঝুকেগা নেহি! এবার বন্দুক চালানো শিখছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যাপারটা কী?

Jul 12, 2026 - 17:04
 0  1
ঝুকেগা নেহি! এবার বন্দুক চালানো শিখছেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যাপারটা কী?

হাতে পিস্তল, চোখে লক্ষ্য স্থির। আসানসোলে অন্য রূপে দেখা গেল পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। রাইফেল ক্লাবে বন্দুক চালনা প্রশিক্ষণ নিলেন তিনি। প্রশিক্ষকের কাছ থেকে সঠিক নিয়ম শুনে বুঝে বন্দুক চালানো অভ্যাস করেন। ক্লাব চত্বর ঘুরে দেখার পাশাপাশি এদিন পিস্তল হাতে লক্ষ্যভেদ করতেও দেখা যায় তাকে। পিস্তল চালানো শেষে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে তিনি জানান, পিস্তল নিয়ে তাঁর মনে কিছুটা ভয় কাজ করলেও বিষয়টি তাঁর অত্যন্ত পছন্দের। নারীদের এই ভূমিকায় দেখতে তিনি ভীষণ ভালোবাসেন।

ক্ষমতায় আসার পর থেকেই নারী সুরক্ষায় বিশেষ জোর দিয়েছে সরকার। মহিলাদের নিরাপত্তায় থানায় থানায় ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’ চালু করা হয়েছে। রাজ্যজুড়ে টহলদারি করবে মহিলা পুলিশের বাইকবাহিনী। তবে নিজেদের আত্মরক্ষায় মেয়েরা যাতে কোনওভাবেই পিছিয়ে না পড়েন, সেদিকেও উদ্যোগী রাজ্য সরকার।

রবিবার রাইফেল ক্লাবে পিস্তল পরিচালনা অভ্যাস করার পর অগ্নিমিত্রা বলেন, ‘দুর্গা বাহিনী’র মহিলারা যখন পিঙ্ক জ্যাকেট পরে স্কুটার বা মোটরবাইক চালান, তা অত্যন্ত গর্বের। পুরুষদের আশ্বস্ত করে তিনি খানিকটা মজার ছলেই বলেন, মহিলারা যে কোনও ক্ষেত্রে পুরুষদের চেয়েও এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে। নারীদের একাগ্রতা ও দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে তিনি আহ্বান জানান, নারীরা যেন সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যান।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0