নিত্যযাত্রীরা সাবধান! লোকাল ট্রেনের এই কামরায় উঠলেই গুনতে হবে ফাইন, ফাঁকা হবে পকেট, কড়া নজরদারি চালাচ্ছে রেল

Jul 12, 2026 - 19:18
 0  1
নিত্যযাত্রীরা সাবধান! লোকাল ট্রেনের এই কামরায় উঠলেই গুনতে হবে ফাইন, ফাঁকা হবে পকেট, কড়া নজরদারি চালাচ্ছে রেল

মফস্বল থেকে যাঁরা শহরে চাকরি করতে আসেন তাঁদের কাছে লোকাল ট্রেন অন্যতম গুরুত্বপূর্ণ পরিবহণ মাধ্যম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী লোকাল ট্রেনে সফর করেন। তবে ট্রেনে সফর করার আগে কিছু নিয়ম জানা বাধ্যতামূলক। কারণ, বর্তমানে রেল একাধিক নতুন নিয়ম জারি করেছে। যেগুলো না মানলে ফাইন দিতে হবে। ইতিমধ্যেই, হকার নিয়ে একাধিক কড়া সিদ্ধান্ত এসেছে। একাধিক ক্ষেত্রে ফাইনের টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। এবার, আরও এক নতুন নিয়ম সামনে এল।

ভেন্ডর কামরায় এবার থেকে সফর করলেই মোটা অঙ্কের ফাইন দিতে হবে। সাধারণ কামরায় ভিড় হলে অনেকেই টুক করে ভেন্ডরে উঠে পড়েন। তবে এবার থেকে ভেন্ডর কামরায় সাধারণ যাত্রীদের যাতায়াতের বিরুদ্ধে আরও কড়া হল ভারতীয় রেল। অনুমতি ছাড়া ওই কামরায় সফর করলে গুনতে হবে ৫০০ টাকা জরিমানা। ভেন্ডর কামরা শুধুমাত্র রেল অনুমোদিত ভেন্ডর এবং মালপত্র পরিবহণের জন্য নির্দিষ্ট। সাধারণ যাত্রীদের সেখানে যাতায়াত নিরাপত্তা ও পরিষেবা পরিচালনায় সমস্যা তৈরি করছে বলে জানাচ্ছে রেল। পূর্ব রেল ও দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন স্টেশনে নজরদারি বাড়ানো হয়েছে। হাওড়া স্টেশনে ইতিমধ্যেই শুরু হয়েছে বিশেষ অভিযান।

ভেন্ডর কামরার সামনে মোতায়েন করা হয়েছে নিরাপত্তারক্ষী। পাশাপাশি মাইকিং করে যাত্রীদের সতর্ক করা হচ্ছে। টিটিই ও নিরাপত্তাকর্মীরাও নিয়ম ভাঙা যাত্রীদের চিহ্নিত করছেন। রেলের স্পষ্ট নির্দেশ, অনুমোদন ছাড়া ভেন্ডর কামরায় সফর করলে ৫০০ টাকা জরিমানা করা হবে। নিয়ম ভাঙলে কোনও ছাড় মিলবে না। অন্যদিকে, নিত্যযাত্রীদের একাংশের দাবি, অফিস টাইমে সাধারণ কামরায় এতটাই ভিড় থাকে যে বাধ্য হয়েই অনেককে ভেন্ডর কামরায় উঠতে হয়। জরিমানা বাড়ানোর বদলে অতিরিক্ত লোকাল ট্রেন চালানো, অথবা সাধারণ কামরার সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন যাত্রীরা।রেল জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই অভিযান আরও জোরদার করা হবে। ভবিষ্যতেও ভেন্ডর কামরায় বেআইনি যাতায়াত রুখতে নিয়মিত নজরদারি ও জরিমানা চালিয়ে যাওয়া হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0