প্রেমিকার বাড়িতে ডেকে ৩ মাসের স্ত্রীকে খুন! নেপাল পালিয়েও হল না রক্ষা, পুলিশের জালে অভিযুক্তরা
পুণে কাণ্ড ঘিরে দেশজুড়ে শোরগোল এখন স্তিমিত হয়নি। তার মধ্যেই গুরুগ্রামে বয়সে তেরো বছরের বড় প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক ২৫ বছরের যুবকের বিরুদ্ধে। দুই অভিযুক্ত প্রথমে নেপাল পালিয়েছিলেন। কিন্তু তাঁরা দেশে ফিরতেই তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনায় চাঞ্চল্য এলাকায়। গত ২২ মে থানায় অভিযোগ দায়ের করেন মৃতার মা। জানান, ২১ তারিখ থেকে তাঁর মেয়ে ঘরে ফেরেননি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে গত ফেব্রুয়ারিতে বিয়ে হয়েছিল ২২ বছরের তরুণীর। তাঁর শ্বশুরবাড়িকে জিজ্ঞাসাবাদ করার পর সন্তুষ্ট হতে পারেননি তদন্তকারীরা। এরপর তল্লাশি চালানো হয় ওই অভিযুক্তর ভাড়াবাড়িতে। সেই ঘর থেকেই উদ্ধার হয় তাঁর দেহ! পুলিশের দাবি, প্রেমিকার বাড়িতে ডেকে পাঠিয়ে স্ত্রীকে গুলি করে খুন করেছেন অভিযুক্ত। এরপর তাঁরা নেপাল পালিয়ে যান। তবে দেশে ফেরার পরই তাঁদের গ্রেপ্তার করা হয়।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0