বন্দে ভারত এক্সপ্রেস নিয়ে বড় ঘোষণা রেলের, অত্যাধুনিক প্রযুক্তির কোচ, কোটি কোটি টাকা খরচ, কী কী বদল?
বন্দে ভারত ট্রেনে একাধিক বদল। ভারতের জনপ্রিয় এই দ্রুতগতির ট্রেনে যাত্রীদের পরিষেবা আরও সুরক্ষিত নির্ভরযোগ্য করে তোলার জন্য বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল৷ এক্ষেত্রে যাত্রীদের আরও সুবিধা হবে বলেই অনুমান। বন্দে ভারত ট্রেনের ৫০০ টি কোচে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে৷ এই বিগ বাজেট পরিকল্পনায় বন্দে ভারতের কোচে একাধিক পরিবর্তন করা হবে৷ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্বয়ংক্রিয় দরজা ( অটোমেটিক দরজা), শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, জিপিএস এর মাধ্যমে যাত্রীদের তথ্য প্রদান এই সমস্ত পরিবর্তন আনা হবে।
বন্দে ভারতের কোচে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করতে এক একটি কোচে প্রায় ৩০ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রীদের বিশ্বমানের রেলযাত্রার অভিজ্ঞতা দেওয়ার জন্যই এই পরিকল্পনা। দেশজুড়ে বিভিন্ন রেলওয়ে ওয়ার্কশপে মোট ৫০০ টি কোচের গুরুত্বপূর্ণ ও মূল্যবান সরঞ্জাম প্রতিস্থাপন করা হবে৷ এই প্রকল্পের জন্য বিভিন্ন রেলওয়ে জোনকে মোট ২৩২ টি বিশেষ কাজ বরাদ্দ করা হয়েছে৷ এর মধ্যে সেন্ট্রাল রেলওয়ে আর ইস্টার্ন রেলওয়েকে ৪৮ টি করে কাজ দেওয়া হয়েছে৷
রেলওয়ে ওয়ার্কশপে যেভাবে কাজগুলো ভাগ করা হয়েছে, সেগুলি হল- উত্তর রেলওয়ে এবং দক্ষিণ রেলওয়েকে ৪০ টি করে কারখানা এবং উত্তর পশ্চিম রেলওয়েকে ১৬ টি কারখানা করতে দেওয়া হয়েছে৷ উত্তর মধ্য রেলওয়েকে ১৬ টি কাজ, দক্ষিণ উপকূল রেলওয়েকে ২৪ টি কাজ করতে দেওয়া হয়েছে৷ এখন যে ধরনের দরজা বন্দে ভারতে ব্যবহার করা হয় সেখানে যাত্রীরা জোর করে দরজা খুললে বা বন্ধ করার চেষ্টা করলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় কিছুক্ষণ কারণ এক্ষেত্রে সেন্সর সিস্টেমটাই ব্লক হয়ে যায়৷
রেলের ব্রেক-এর ক্ষেত্রেও আসছে পরিবর্তন। একটি নতুন মাইক্রোপ্রসেসর নিয়ন্ত্রিত ইলেক্ট্রো-নিউম্যাটিক ব্রেক সিস্টেম থাকবে নতুন কোচগুলিতে৷ এটি অনেক বেশি নিরাপদ এবং ট্রেনের চাকার গতি আর রেললাইনের ঘর্ষণ ক্রমাগত পর্যবেক্ষণ করবে৷ এর ফলে ট্রেনের চাকা পিছলে যাওয়ার সমস্যাও অনেক কমে যাবে বলে দাবি রেলের৷
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0