মেচেদায় সাংগাঠনিক বৈঠকে শুভেন্দু, ৩০০০ কর্মীর জন্য ঝালমুড়ির আয়োজন করল রেলের হকার্স ইউনিয়ন
পূর্ব মেদিনীপুরের মেচেদার লিগেল গেস্ট হাউসে রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রথম সাংগঠনিক বৈঠক। জানা গিয়েছে, এদিনের বৈঠকটি দু’দফায় অনুষ্ঠিত হবে।
প্রথম দফায় সাংগঠনিক নেতৃত্ব ও দলীয় কর্মীদের নিয়ে বৈঠক হয়। পরে তমলুক সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্যদের নিয়েও বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে এই বৈঠকের এক বিশেষত্ব রয়েছে।
জানা গিয়েছে, বৈঠকে যোগ দিতে আসা কর্মী-সমর্থকদের জন্য বিশেষভাবে ঝালমুড়ি খাওয়ানোর আয়োজন করেছেন রেলের হকার্স ইউনিয়নের হকাররা। প্রায় ৫০ জন হকার নিজেদের উদ্যোগে তিন হাজার মানুষের জন্য ঝালমুড়ির ব্যবস্থা করেছেন।
তবে এই উদ্যোগের পাশাপাশি হকারদের একটি গুরুত্বপূর্ণ দাবিও রয়েছে। তাদের অভিযোগ, রেল পুলিশ প্রায়শই তাদের ওপর হয়রানি চালায় এবং অনেক সময় ১০০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয়।
এই ধরনের হয়রানি ও জরিমানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তারা। শুভেন্দু অধিকারীর মাধ্যমে বিষয়টি ঊর্ধ্বতন মহলের নজরে পৌঁছবে এবং সমস্যার সমাধান হবে বলেই আশাবাদী রেলওয়ে হকার্স ইউনিয়নের সদস্যরা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0