আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান’, খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়া ভারতীয় সন্ন্যাসীর মন্তব্য ভাইরাল

৯ জুলাই সমাধিস্থ করা হবে খামেনেইকে। তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর রাষ্ট্রীয় শোকানুষ্ঠান চলছে। ৯ জুলাই তাঁকে সমাধিস্থ করা হবে। এই শোকানুষ্ঠানে যোগ দিতে ভারত থেকে অনেকেই গিয়েছে। তাঁদেরই অন্যতম উত্তরপ্রদেশের প্রয়াগরাজের পণ্ডিত বিজয়কুমার শর্মা। তাঁর একটি পুরনো ভিডিও নতুন করে ছড়িয়েছে নেটভুবনে। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”ইরান কখনও আমেরিকাকে ভয় পায়নি। তারা আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। ইতিমধ্যেই প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়ায় ভারতকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছে ইরান। এহেন পরিস্থিতিতে ভাইরাল গত ১৩ মার্চের ভিডিও। সেখানে বিজয়কুমার জানিয়েছেন, ”ওরা কখনওই আমেরিকাকে ভয় পায়নি। আমাদের ইরানের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। কারণ বছরের পর বছর ধরে আমরা এবং পুরো বিশ্ব অপেক্ষা করছিল এমন কারও জন্য, যে আমেরিকাকে তার আসল অবস্থান বুঝিয়ে দেবে। ইরান কখনও আমেরিকাকে ভয় পায়নি। তারা আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়ে দিয়েছে। সেই সঙ্গেই তিনি বলেন, ”হুসাইনিয়াত মানে নির্যাতিতদের পাশে দাঁড়ানো এবং আয়াতোল্লা খামেননেই সর্বদা নিপীড়িত ও দরিদ্রদের পক্ষে দাঁড়িয়েছেন।

Jul 6, 2026 - 19:26
 0  1
আমেরিকাকে হাঁটু গেড়ে বসিয়েছে ইরান’, খামেনেইর শেষকৃত্যে যোগ দেওয়া ভারতীয় সন্ন্যাসীর মন্তব্য ভাইরাল

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0