'অবৈধ সরকার cholche' হাসিনার মৃ*ত্যুদ*ণ্ড প্রসঙ্গে তারেক প্রশাসনকে নিশানা দিলীপ ঘোষের
ফাঁসির সাজা মাথায় নিয়েই স্বদেশে ফেরার ইচ্ছাপ্রকাশ করেছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এই মন্তব্যের পরই বাংলাদেশের ক্ষমতাসীন মহল থেকে শুরু করে বিরোধী শিবিরের একাংশও কড়া প্রতিক্রিয়া জানায়। জুলাইয়ের আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার অভিযোগে দেশে ফিরলে তাঁকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
এই আবহেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষ। রবিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বাংলাদেশের বর্তমান প্রশাসনের বৈধতা নিয়েই প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য, “ওখানে এখনও অবৈধ সরকার চলছে।”
দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়েছে। তবে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা এবং তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বাংলাদেশের সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক অবস্থান এখনও স্পষ্ট হয়নি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0