ওয়ানড় ভূমিধসে মৃত বেড়ে ৭, উদ্ধার হওয়া দেহ বাংলার শ্রমিকের? খোঁজ চলছে আরও এক কর্মীর

Jul 10, 2026 - 16:22
 0  0

ওয়ানড়ের কাল্লাডি এলাকায় ভয়াবহ ভূমিধসের পর শুক্রবার আরও একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাত। এখনও নিখোঁজ রয়েছেন আরও এক শ্রমিক। আশঙ্কা করা হচ্ছে, তিনি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন। তাঁকে খুঁজে বের করতে জোরদার তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল।

তবে শুক্রবার যে দেহটি উদ্ধার হয়েছে, সেটি পশ্চিমবঙ্গের নিখোঁজ শ্রমিকের নাকি হিমাচল প্রদেশের শ্রমিকের, তা এখনও নিশ্চিত করা যায়নি।

গত ৭ জুলাই কাল্লাডির মীনাক্ষী সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে। মালাপ্পুরম ও ওয়ানড় জেলাকে যুক্ত করার জন্য সেখানে একটি টানেল নির্মাণের কাজ চলছিল। কাজের সুবিধার্থে কয়েকজন শ্রমিক ওই টানেলের মধ্যেই থাকতেন।

কেরল রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় প্রথমে দু’জনের মৃত্যু এবং আরও দশজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। পরবর্তী সময়ে ধ্বংসস্তূপ থেকে আরও চারটি দেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ ছিলেন পশ্চিমবঙ্গের রাকেশ গুছাইত এবং হিমাচল প্রদেশের বিক্রম রানা।

তাঁদের সন্ধানে উদ্ধার অভিযান চলার মধ্যেই শুক্রবার কাছের একটি নদী থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার হয়েছে। দেহটি রাকেশ গুছাইতের নাকি বিক্রম রানার, তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0