নেওড়া ভ্যালির জঙ্গলে বাড়ছে বিলুপ্তপ্রায় ফায়ারফক্স লেসার পান্ডা! বর্ষা মিটলেই হবে সমীক্ষা
ওরা বাসা বাধে উঁচু পাহাড়ি জঙ্গলে। দিনের বেশিরভাগ সময় গাছের ডালে অথবা বাঁশবনে ঘুমিয়ে কাটায়। সন্ধ্যার পর খাবারের সন্ধানে বের হয়। খাবার বলতে বাঁশের কচি পাতা ও ফলমূল। উত্তরের নেওড়া ভ্যালির জঙ্গলে কি সেই বিরল প্রজাতির বিলুপ্তপ্রায় শাকাহারী ‘ফায়ারফক্স লেসার পান্ডা’ অর্থাৎ রেড পান্ডার সংখ্যা বেড়েছে! গত মার্চ-এপ্রিলে বন্যপ্রাণ পর্যবেক্ষণে নেমে বনকর্মীদের এমনই ধারণা হয়েছে। তাই বর্ষা কাটলে বিশেষ সমীক্ষার প্রস্তুতি নিয়েছে বন দপ্তর। এবার ওই প্রাণীদের বংশবিস্তারের গতিপ্রকৃতি জানতে মলের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হবে হায়দরাবাদের ল্যাবরেটরিতে। পাশাপাশি নেওড়া ভ্যালিতে দ্রুত ছড়িয়ে পড়া মালিঙ্গা প্রজাতির বাঁশ রেড পান্ডার বাসস্থানের উপর কোনও প্রভাব ফেলছে কিনা সেটাও খতিয়ে দেখবে বনদপ্তর। বনমন্ত্রী মনোজ ওঁরাও বলেন, “ন্যাওড়া ভ্যালিতে সমীক্ষার বিষয়টি চিন্তাভাবনার মধ্যে আছে।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
