বিশ্বকাপ দেখাতে চেয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের, ইজরায়েলি হানায় নিহত সমাজকর্মী

Jul 10, 2026 - 11:56
 0  0

মর্মান্তিক বললেও বোধহয় কম বলা হয়। গত মঙ্গলবার রাতে বিশ্বকাপে আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে বিশ্বকাপের প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ ছিল। ম্যাচটি দেখার জন্য যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় একাধিক জায়গায় বিশেষ আয়োজন করেছিলেন মিশরীয় মহম্মদ আল ওয়াহিদি। তিনি মিশর সরকারের একটি সমাজসেবী সংস্থার কর্মী ছিলেন। চেয়েছিলেন শিশুরা খেলা দেখুক। কিন্তু খেলা শুরু হওয়ার এক ঘণ্টা আগে ইজরায়েলের মিসাইল হানায় মৃত্যু হয় ওয়াহিদির। খেলা দেখা আর তাঁর হয়নি।

কোনও সন্ত্রাসবাদী সংস্থার সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ওয়াহিদির উপর মিসাইল হানায় ক্ষোভে ফেটে পড়েছে মিশর সরকার। এই হামলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। যাঁদের মধ্যে রয়েছে দুইজন শিশু। সংবাদংস্থাকে দেওয়া এক বিবৃতিতে শিফা হাসপাতালের ডিরেক্টর মহম্মদ আবু সেলমিয়া বলেছেন, “ওয়াহিদি একটি গাড়িতে চড়ে গাজা শহরের প্রান্তে অবস্থিত তেল হাওয়া জেলায় যাচ্ছিলেন। সেখানেই হাজার খানেক মানুষের সঙ্গে তাঁর খেলা দেখার কথা ছিল। কিন্তু মিসাইলটি সরাসরি গাড়িটির উপর আঘাত হানে। গাড়ির চালক বেঁচে গেলেও ওয়াহিদি এবং গাড়িটির সামনে থাকা দুই শিশুর মৃত্যু হয়।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0