আর্জেন্টিনা ম্যাচের রেফারিকে ক্লিনচিট! ঘুরিয়ে অভিযোগকারী মিশরকে তোপ ফিফার, শাস্তি পাবেন কোচ?
রেফারির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিল মিশর। কিন্তু সেই অভিযোগ একেবারে ফুৎকারে উড়িয়ে দিলেন ফিফার চিফ রেফারিং অফিসার! সাফ জানিয়ে দিলেন, ফিফা রেফারিদের কাজে পক্ষপাতিত্বের অভিযোগ আনতে পারেন না কেউই। এমনকী ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোও রেফারিদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন না। উল্লেখ্য, আর্জেন্টিনা-মিশর ম্যাচের পরই বিশ্বকাপের রেফারিং নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে ফুটবলমহলে।
আর্জেন্টিনার কাছে হার এখনও মেনে নিতে পারছে না মিশর। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে হারতে হয়েছে তাদের। এমন হতাশার পরই মিশর ফুটবল সংস্থার সভাপতি হানি আবো রিদা ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে এবং তাঁর রেফারিং দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। মহম্মদ সালাহদের দলের দাবি, আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করেছেন রেফারি। তাঁদের বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার দাবিও তুলেছে মিশর।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
