ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার সিরিজ হার, অধিনায়ক হিসাবেও জয়হীন, কী সাফাই শ্রেয়সের?
৮ বছর বাদে ইংল্যান্ডের মাটিতে লজ্জার সিরিজ হার। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে উইকেট এবং বল বাকি থাকার নিরিখে সবচেয়ে বড় পরাজয়। অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর ৬ ম্যাচ ভারত জয়হীন। দলের পারফরম্যান্স দেখে মনে হচ্ছে, ক্রিকেটের অ-আ-ক-খ ভুলেছে টিম ইন্ডিয়া। রাতারাতি কী এমন হয়ে গেল? হাজারো প্রশ্ন। এসব প্রশ্নের মুখে ভারতীয় দলের নতুন অধিনায়ক শ্রেয়স আইয়ার বলছেন, “দলটা একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই সময় দিতে হবে।”
অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের অভিষেক হয় আয়ারল্যান্ডের বিরুদ্ধে। সেই সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় টিম ইন্ডিয়া। প্রথমবার আয়ারল্যান্ডের মতো দলের বিরুদ্ধে সিরিজ হার-হোয়াইট ওয়াশ। সেই ধাক্কা সামলে নেওয়ার সুযোগ ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে কিন্তু শ্রেয়সের টিম ইন্ডিয়া সেটা তো পারলই না বরং আরও লজ্জা উপহার দিল। ইংরেজদের বিরুদ্ধে পর পর ৩ টি-২০ ম্যাচে হারে। একটা ম্যাচ মাঝে বৃষ্টিতে ভেস্তে না গেলে সেটাতেও হয়তো হারের মুখই দেখতে হত টিম ইন্ডিয়াকে।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
