Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
মেদিনীপুর মেডিক্যালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ
ঝিলম করঞ্জাই, মেদিনীপুর: ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। হাসপাতালে ভর্তি এক রোগীকে মেয়াদোত্তীর্ণ ডেক্সট্রোজ স্যালাইন দেওয়ার অভিযোগ তুলেছে তাঁর পরিবার। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় ওই রোগী আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
রোগীর পরিবারের দাবি, যে স্যালাইনটি দেওয়া হচ্ছিল, তার মেয়াদ ২০২৬ সালের মার্চ মাসেই শেষ হয়ে গিয়েছিল। রোগীর ছেলে জানিয়েছেন, তাঁর মা হৃদ্রোগ, কিডনির সমস্যা এবং মস্তিষ্কজনিত জটিলতায় ভুগছেন। চিকিৎসকেরা স্ট্রোকের আশঙ্কাও প্রকাশ করেছেন। রক্তে শর্করার মাত্রা বারবার কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
অভিযোগ, স্যালাইন চলাকালীন ওই মহিলা বুক জ্বালা, অস্বস্তি এবং বুক ধড়ফড় করার কথা জানান। পরে পরিবারের সদস্যরা বোতলের গায়ে লেখা তারিখ পরীক্ষা করে দেখেন, স্যালাইনটির মেয়াদ আগেই শেষ হয়েছে। এরপরই বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আনা হয়।
ঘটনা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট আধিকারিকদের তলব করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেয়াদোত্তীর্ণ ওষুধ বা চিকিৎসাসামগ্রী সময়মতো বাতিল না করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছেন তিনি।
হাসপাতালের সুপার জানিয়েছেন, রোগী বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা স্থিতিশীল। অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হচ্ছে।
কল্যাণীর গুদাম থেকে দুই ট্রাক কাশির সিরাপ উদ্ধার
নদিয়ার কল্যাণী পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের একটি আবাসিক এলাকার গুদাম থেকে দুই ট্রাক কাশির সিরাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রাকে মাল তোলার সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। তাঁরাই কল্যাণী থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুদাম থেকে কয়েকশো বোতল কাশির সিরাপ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই সিরাপ নেশার উপকরণ হিসেবে ব্যবহার করা হতে পারে।
কাশির সিরাপগুলি কোথায় পাঠানো হচ্ছিল, সেগুলির বৈধ কাগজপত্র রয়েছে কি না এবং এর সঙ্গে কোনও চক্র যুক্ত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
