‘গোকুলে’ বেড়েই ফ্রান্স বধ! বিশ্বকাপে টিকে থাকার যুদ্ধে এমবাপেদের মাথাব্যথা ভূমিপুত্ররাই

Jul 10, 2026 - 12:09
 0  0

কথায় বলে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আজ সেই প্রবাদ কি খেটে যাবে বিশ্বকাপে? বৃহস্পতিবার রাত থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। প্রথম ম্যাচে ফ্রান্স বনাম মরক্কো যুযুধান। সেই ম্যাচের আগে ফুটবলমহলে চর্চা চলছে, দুরন্ত ফর্মে থাকা কিলিয়ান এমবাপেদের কি আটকে দেবেন ফরাসিরাই? ‘ভূমিপুত্র’ কাঁটায় বিদ্ধ হবেন দিদিয়ের দেশঁর ছাত্ররা?

ফ্রান্স বনাম মরক্কো। ফুটবলের বাইরেও বিরাট ইতিহাস রয়েছে দুই দেশের। মরক্কো দখলের প্রবল ইচ্ছা ছিল ফ্রান্সের। ১৯১২ সালে ফ্রেস চুক্তির মাধ্যমে ফরাসি উপনিবেশে পরিণত হয় মরক্কো। স্বভাবতই সেটা মেনে নেননি আফ্রিকান দেশের আমজনতা। ফরাসি শাসকদের বিরুদ্ধে মরোক্কানদের একের পর এক বিদ্রোহ-সংগ্রাম হলেও তা বারবার দমন করেছে ঔপনিবেশিক শক্তি। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ছবিটা ধীরে ধীরে বদলাতে শুরু করে। শেষ পর্যন্ত ১৯৫৬ সালে মরক্কো স্বাধীন হয়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0