দাড়ি কামিয়ে ভোলবদল, ‘রমায়ণ’-এ হনুমান চরিত্রের চর্চার মাঝে মুখ খুললেন সানি
১০ জুলাই ওটিটি প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’-এ মুক্তি পেল ‘ইক্কা’। ট্রেলার লঞ্চের অনুষ্ঠান থেকে স্পেশাল স্ক্রিনিং, নজরে সানি দেওল। এই সিনেমার হাত ধরে ডিজিটাল প্ল্যাটফর্মে অভিষেক। সিনেমা মুক্তির আগে ৯ জুলাই ‘ইক্কা’-র একটি বিশেষ প্রদর্শনীতে দুই ছেলেকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন সানি। সেখানে উপস্থিত প্রত্যেকের নজর আটকেছে সানি দেওয়ালের ‘ক্লিন সেভ’ লুকে। নয়া অবতারে সানিকে দেখে তাজ্জব বনে গিয়েছেন সকলেই। আচমকা কেন চেহারার এই ভোলবদল?
এই প্রশ্নের উত্তর পেতে কৌতুহলী সানিভক্তরা। সেই সঙ্গে আবার সানির নতুন লুকের সঙ্গে আশ্চর্যজনকভাবে প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রর মুখের মিল খুঁজে পেয়েছেন অনুগামীরা। অতঃপর সোশাল মিডিয়ায় ভক্তদের মধ্যে ব্যাপক চর্চা। সমাজমাধ্যমে ভিডিও ভাইরাল হতেই আরও একধাপ এগিয়ে অনেকে আবার বলছেন, এ তো সাক্ষাৎ হনুমান! নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ ভগবান হনুমানের চরিত্রে দেখা যেতে পারে সানিকে। ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই গুঞ্জন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
