দেশভাগের ইতিহাসে বদল, বাদ হিটলার! এনসিইআরটি-র পাঠ্যবইয়ে ঢুকল সাভারকরের স্বরাজের দাবি

Jul 9, 2026 - 18:22
 0  0

সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারব্যবস্থা সংক্রান্ত বিতর্কিত অধ্যায় সংশোধনের পাশাপাশি অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল এনসিইআরটি। ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে কংগ্রেসের অবস্থান সম্পর্কেও পাঠ্যবইয়ের সংশোধন করা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর অধ্যয়ে অ্যাডলফ হিটলার ও নাৎসি মতাদর্শ সম্পর্কিত উল্লেখ সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে নতুন সংস্করণে। এছাড়াও বিনায়ক দামোদর সাভারকরের পূর্ণ স্বরাজের দাবির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

পূর্ববর্তী সংস্করণ প্রত্যাহার করে সংশোধিত নতুন সংস্করণ আনার নজিরবিহীন নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। সেই পরিপ্রেক্ষিতে একাধিক পরিবর্তন আনা হল অষ্টম শ্রেণির সমাজবিজ্ঞান বইয়ে। সংশোধিত নতুন সংস্করণের নাম দেওয়া হয়েছে— ‘এক্সপ্লোরিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’। এই বইয়ে বলা হয়েছে, দেশভাগের পরিকল্পনার বিরোধিতা শুধু মহাত্মা গান্ধী বা কয়েকজন কংগ্রেস নেতাই করেননি, বরং ভারতীয় জাতীয় কংগ্রেসের বৃহৎ অংশই দেশভাগের বিরোধিতা করেছিল। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, দেশভাগ মেনে নেওয়াই একমাত্র পথ ছিল কি না, তা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে এখনও বিতর্ক রয়েছে। উল্লেখ্য, আগের সংস্করণে বলা হয়েছিল, মহাত্মা গান্ধী ও অধিকাংশ কংগ্রেস নেতা দেশভাগের বিরোধিতা করলেও শেষ পর্যন্ত সেটিকেই একমাত্র উপায় হিসেবে মেনে নিয়েছিলেন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0