বারুইপুর এনকাউন্টারের তদন্তে এবার সিআইডি, কী হয়েছিল রাতে? খতিয়ে দেখবেন গোয়েন্দারা

Jul 9, 2026 - 18:46
 0  0

এবার বারুইপুরে এনকাউন্টারের (Baruipur Encounter) তদন্ত করবে সিআইডি। মঙ্গলবার গভীর রাতে পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। ইতিমধ্যে এই ঘটনায় শুরু হয়েছে বিচারবিভাগীয় তদন্ত। এবার এনকাউন্টারের তদন্তভার তুলে দেওয়া হল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডির হাতে। নিয়ম অনুযায়ী, জেলা পুলিশ এনকাউন্টারের সঙ্গে যেহেতু জড়িত, সেই কারণে বারুইপুর জেলা পুলিশ এই তদন্ত করতে পারে না। সেই কারণেই পৃথক তদন্তকারী সংস্থা সিআইডিকে শুধুমাত্র এনকাউন্টারের ঘটনার তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বলেই খবর।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0