বারুইপুর কাণ্ডে ধৃত আনন্দ সর্দার সিপিএমের পোলিং এজেন্ট! বিতর্কে কী জানাল আলিমুদ্দিন?
বারুইপুর ‘ধর্ষণ ও খুন’ কাণ্ডে (Baruipur Incident) পুলিশের এনকাউন্টারে মারা গিয়েছে অভিযুক্ত প্রভাস মণ্ডল। ওই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন চতুর্থ অভিযুক্ত। এরই মধ্যে রাজনৈতিক মহলে জোর বিতর্ক ছড়িয়েছে। বারুইপুর কাণ্ডে ধৃত অন্যতম অভিযুক্ত আনন্দ সর্দার নাকি সিপিএম কর্মী। এবারের বিধানসভা নির্বাচনে ওই এলাকার বুথের পোলিং এজেন্ট হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। সেই নিয়ে জোর বিতর্ক। এই নিয়ে এবার মুখ খুলল আলিমুদ্দিন স্ট্রিট।
আনন্দ সর্দার কি সিপিএম করেন? পোলিং এজেন্ট ছিলেন তিনি! এই বিষয়কে সরাসরি ভিত্তিহীন বলে দাবি করেছে সিপিএম নেতৃত্ব। গুজবে কান না দিতেও অনুরোধ করা হয়েছে দলের তরফে। দলের অফিসিয়াল পেজ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। আলিমুদ্দিনের তরফে বার্তা দেওয়া হয়েছে, বারুইপুর কাণ্ডে (Baruipur Incident) ধৃত আনন্দ সর্দারের সঙ্গে দলের কোনওকালেই যোগাযোগ, সম্পর্ক ছিল না। সামাজিক মাধ্যমে বার্তায় সিপিএম জানিয়েছে, ‘ওই ব্যক্তি কোনওভাবেই সিপিএমের সঙ্গে যুক্ত নন, কোনওদিন পোলিং এজেন্ট ছিলেন না। সিপিএমের উপর উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ, পরিকল্পিত মিথ্যাচার ও কুৎসার বিরুদ্ধে সোচ্চার হোন।’
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
