বিশ্বজয়ের পাঁচ মাসেই পথ হারাল টিম ইন্ডিয়া! আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের কাছেও সিরিজ হার শ্রেয়সদের

Jul 10, 2026 - 12:49
 0  0

হলটা কী টিম ইন্ডিয়ার! গত মার্চ পর্যন্ত যে দলটার দাপট দেখেছিল ক্রিকেটবিশ্ব, যে দলটাকে অপ্রতিরোধ্য মনে হত, তাদের তেজ এক লহমায় যেন উধাও। কে বলবে গত মার্চে প্রবল সমারোহে দলটা বিশ্বকাপ জিতেছিল? বৃহস্পতিবার ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টিতেও সেই ছবির বদল হল না। প্রথমে ব্যাট করে ভারত তুলল ৭ উইকেটে ১৫৮। জবাবে মাত্র ১ উইকেটে জয়ের রান তুলে নিল ইংল্যান্ড। ৯ উইকেটে হেরে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেললেন হ্যারি ব্রুকরা। স্কোরলাইনই বলে দিচ্ছে, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণরা কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি।

আয়ারল্যান্ডের কাছে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ হারাটা ওয়েক আপ কল ছিল। হয় অতীত থেকে শিক্ষা নাও, নয়তো অতলে তলিয়ে যাও। মেন ইন ব্লু-র খেলা দেখে এ কথা বলেই দেওয়া যায়, অতীত থেকে শিক্ষা নেয়নি তারা। নাহলে একই ভুল বারবার হচ্ছে কেন? এতদিন যে রিসেটের কথা গুরু গম্ভীর বলে আসছিলেন, তারও তো দেখা নেই। ফলত, বিশ্বজয়ের পর হাফ ডজন ম্যাচে হাসি না ফুটে আরও গম্ভীর ভারতীয় কোচ। তাঁর দলের বিরুদ্ধে যেন জেতাটাই অভ্যাসে পরিণত করে ফেলেছে প্রতিপক্ষ। 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0