মোদির উন্নয়নে আস্থা, বিজেপিতে যোগ ‘ভালো তৃণমূল’ সুখেন্দুশেখর, প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেবের
গতমাসে পরপর তিন তৃণমূল সাংসদের পদত্যাগের জেরে রাজ্যসভায় উপনির্বাচন হচ্ছে। আগামী ২৪ জুলাই ভোট। সংখ্যাতত্ত্বের নিরিখে এবার তিনটি আসনই বিজেপির দখলে যেতে বসেছে। কারণ, বিধায়ক সংখ্যা এবং তৃণমূল শিবিরে ভাঙনের জেরে ঘাসফুল শিবির প্রার্থীই দিতে পারবে না। তার ভিত্তিতেই তিনটি আসন বিজেপির দখল করার কথা। বিজেপি কাদের প্রার্থী করবে, তা নিয়ে এই মুহূর্তে সরগরম রাজনৈতিক মহল। এমন সময়ে সুখেন্দুশেখর, সুস্মিতা ও প্রকাশের বিজেপি সদর দপ্তরে গিয়ে শমীক ভট্টাচার্যর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
