৫৭ দিনের অমরনাথ যাত্রা, অথচ পাঁচদিনে গলে জল ‘বরফানি বাবা’! কোন অশনি সংকেত?

Jul 10, 2026 - 12:53
 0  0

৫৭ দিন ধরে চলে দুর্গম অমরনাথ তীর্থযাত্রা। অথচ পাঁচদিনের মাথায় গলে জল ‘বরফানি বাবা’, যে বরফের শিবলিঙ্গ দর্শনে আসেন দেশ ও বিদেশের লক্ষ লক্ষ ভক্ত। চলতি বছরে গত ৩ জুলাই থেকে শুরু হয়েছিল যাত্রা। আর ৯ জুলাই, বৃহস্পতিবার মিলল দুঃসংবাদ! এই ঘটনা কি কোনও অশনি সংকেত? কেন দ্রুত গলে গেল অমরনাথের বরফের শিবলিঙ্গ?

প্রতি বছর ভারতের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকী বিদেশ থেকেও লক্ষ লক্ষ ভক্ত কঠিন পাহাড়ি পথ পেরিয়ে অমরনাথ গুহায় পৌঁছন। প্রথমে জম্মুর ভগবতী নগর বেস ক্যাম্প, তারপর সেখান থেকে অমরনাথের উদ্দেশে শুরু হয় পথচলা। এই পথে প্রত্যেক ভক্তকেই থামতে হয় যাঁর সামনে, তিনি বাবা বরফানি। যদিও এবারে যাত্রার পাঁচদিনের মধ্যে শিবলিঙ্গের বরফ গলে গিয়েছে বলেই জানা গিয়েছে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0