পাহাড়ি পথে ৯ কিমি হেঁটে সফর, ৩৫৫০ সিঁড়ি ভেঙে তিরুমালায় পুজো ১১৬ বছরের বৃদ্ধার! ভিডিও ভাইরাল
বৃদ্ধার নাম নবনীথাম্মা। তিনি কর্নাটকের বাসিন্দা। বহুদিন ধরেই তাঁর বাসনা ছিল তিরুমালা মন্দিরে পুজো দেওয়া, ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা জানানো। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। পরিবারের সহায়তায় দীর্ঘ ৯ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে, ৩৫৫০টি সিঁড়ি ভেঙে তিনি পৌঁছন তিরুমালা মন্দিরে। কথায় আছে, আত্মবিশ্বাসের বলে সমস্ত বাধা, ‘যুদ্ধ’ জয় করতে পরে মানুষ। সেটাই যেন ফের একবার প্রমাণিত হল। পাহাড়ি পথে প্রায় ৯ কিলোমিটার সফর। তারপর ৩৫৫০টি সিঁড়ি ভেঙে অন্ধ্রপ্রদেশের তিরুমালা মন্দিরে পুজো দিলেন ১১৬ বছরের এক বৃদ্ধা। বৃদ্ধার নাম নবনীথাম্মা। তিনি কর্নাটকের বাসিন্দা। বহুদিন ধরেই তাঁর বাসনা ছিল তিরুমালা মন্দিরে পুজো দেওয়া, ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা জানানো। অবশেষে তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। পরিবারের সহায়তায় দীর্ঘ ৯ কিলোমিটার পাহাড়ি পথ অতিক্রম করে, ৩৫৫০টি সিঁড়ি ভেঙে তিনি পৌঁছন তিরুমালা মন্দিরে। বৃদ্ধার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। সেখানে দেখা যাচ্ছে, মন্দির আধিকারিকদের সহায়তায় ওই বৃদ্ধা ভেঙ্কটেশ্বরের দর্শন করছেন। তাঁর দৃঢ় সংকল্প এবং ঈশ্বরের প্রতি ভক্তি দেখে নেটিজেনরা বৃদ্ধার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0