রামমন্দিরের চুরির টাকায় ভাইয়ের বিয়ে, ছিলেন সমাজসেবাতেও! অভিযুক্তর বাড়িতে ‘গুপ্তধন’
এক ভাইয়ের বিয়ে উপলক্ষে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করেছিলেন রামমন্দিরে চুরির অন্য়তম প্রধান অভিযুক্ত। আরেক ভাইকেও ৬ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন। এক বন্ধুকে আড়াই লক্ষ টাকা দেন, তাঁকে কিনে দেন দামি ফোনও। রামমন্দিরে দেদার চুরি করেছেন। সেই চুরির টাকা রীতিমতো বিলিয়ে দিয়েছেন পরিবার-বন্ধুদের মধ্যে! গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের মধ্যে একজনকে জেরা করে এমন চাঞ্চল্যকর তথ্য় পেল পুলিশ। জানা গিয়েছে, অবিনাশ শুক্ল নামে ওই ব্যক্তি অন্তত ১৯ লক্ষ টাকা স্রেফ বিতরণ করেছে। কখনও ভাইয়ের বিয়ে, কখনও বন্ধুকে উপহার-রামমন্দির থেকে চুরি করা টাকা নানাভাবে খরচ করেছেন অবিনাশ। জানা গিয়েছে, এক ভাইয়ের বিয়ে উপলক্ষে অন্তত ৬ লক্ষ টাকা খরচ করেছিলেন রামমন্দিরে চুরির অন্য়তম প্রধান অভিযুক্ত। আরেক ভাইকেও ৬ লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন। এক বন্ধুকে আড়াই লক্ষ টাকা দেন, তাঁকে কিনে দেন দামি ফোনও। এছাড়াও অপেক্ষাকৃত কম অঙ্কের অর্থ বারবার অনেককে পাঠিয়েছেন অবিনাশ। সবমিলিয়ে অন্তত ১৯ লক্ষ টাকা এইভাবে খরচ করেছেন।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0