লক্ষ্য মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ত্রিদেশীয় সফরে রওনা মোদির
সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে তাঁর গন্তব্য ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। তাঁর এই সফর ভারতের ‘মহাসাগর ভিশন’কে শক্তিশালী করবে বলেই মনে করেন মোদি। স্বাধীন ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করাই সফরের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর সফরের সূচনা হবে ইন্দোনেশিয়া থেকে। ৬-৮ জুলাই সেখানকার সফর সেরে তিনি যাবেন অস্ট্রেলিয়ায়। সেখানে ৮-১০ জুলাই কাটিয়ে ১০-১১ জুলাই তিনি থাকবেন নিউজিল্যান্ডে। এদিন রওনা হওয়ার আগে মোদি (PM Narendra Modi) জানিয়েছেন, ‘পূর্ব ও দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং এরপর নিউজিল্যান্ডে আমার এই সফর ভারতের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ ও ‘মহাসাগর’ ভিশনের পাশাপাশি একটি অবাধ ও উন্মুক্ত ভারত- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গিকে আরও সুদৃঢ় করবে।’
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0