পহেলগাঁও হামলার ষড়যন্ত্রীও হাফিজ সইদ! এনআইএ-র চার্জশিটে জুড়ল লস্কর প্রধানের নাম
এই মামলার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১,৫৯৭ পৃষ্ঠার চার্জশিট পেশ করেছে এনআইএ। সোমবার এই মামলার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হয় এনআইএ-র তরফে। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনায় এবার সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। আর সেই চার্জশিটে নাম উঠল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের। হিট লিস্টে থাকা এই সন্ত্রাসীর বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, সীমান্ত সন্ত্রাসের মতো একাধিক অভিযোগ এনেছে। সোমবার জম্মুর এনআইএ বিশেষ আদালতে এই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করে জাতীয় তদন্তকারী সংস্থা। যেখানে এনআইএ হাফিজ সইদকে লস্কর-ই-তইবা ও তার প্রক্সি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ)-এর প্রধান এবং পহেলগাঁও হামলার প্রধান অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে। এনআইএ-র তরফে হাফিজের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি, ২০২৩ এবং ইউএপিএ-র একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বলা হয়েছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, পাকিস্তান থেকে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়েছেন সন্ত্রাসী সংগঠন লস্করের প্রতিষ্ঠাতা।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0