‘ওরা বলেছিল…’, বারুইপুরে গণপিটুনিতে মৃত ‘নির্দোষ’ ইন্দ্রজিতকে নিয়ে মুখ খুললেন বাবা
বারুইপুরে ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে তোলপাড় রাজ্য। ঘটনা প্রকাশ্যে আসার পরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকী তিনদিনের মধ্যে পুলিশের এনকাউন্টার এক অভিযুক্তের মৃত্যুও হয়েছে। তা নিয়ে তুঙ্গে আলোচনা। এসবের মাঝেই ফের শিরোনামে উঠে এল অভিযুক্ত সন্দেহে মিটিয়ে মারা ‘নির্দোষ’ ইন্দ্রজিত মণ্ডল! ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, এলাকার অটোচালক ইন্দ্রজিৎ যে নির্দোষ ছিলেন, মৌলবাদীদের রোষের শিকার হয়ে অকালে জীবন হারিয়েছেন। বিচারের আশ্বাসও দেন। এবার ছেলের নির্মম মৃত্যু নিয়ে মুখ খুললেন ইন্দ্রজিতের বাবা অজিত মণ্ডল। তিনি জানালেন, ওইদিন বাড়িতে চড়াও হয়ে ২০০ থেকে ২৫০ জন ছেলেকে মারধর করেছিল। পরে ডেকে নিয়ে গিয়ে অজিত বলেছিল, ছেলেকে ফিরিয়ে দিয়ে যাবে। কিন্তু পিটিয়ে মেরে ফেলা হয়। আইনের উপর আস্থা রেখে অজিতবাবু জানাচ্ছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাঁরা আশ্বস্ত যে অন্যায়কারীরা শাস্তি পাবে।
রবিবার বারুইপুরের ঘটনা প্রকাশ্যে আসার কয়েকঘণ্টার মধ্যে জানা যায়, গণপিটুনিতে এক অভিযুক্তেরও মৃত্যু হয়েছে। তার দেহ রাস্তায় পড়ে ছিল। আসল অভিযুক্ত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে সিট। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, যাকে অভিযুক্ত সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হয়েছিল, সেই ইন্দ্রজিত মণ্ডল ‘নির্দোষ’। যারা মেরেছে, তাদেরও বিচার হবে। ওইদিন বারুইপুর এসপি অফিসে ইন্দ্রজিতের বাবাকেও ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর সঙ্গে কথা বলে আশ্বস্ত হন ইন্দ্রজিতের বাবা অজিত মণ্ডল।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
