‘মুক্তোর মালা’য় ভারতকে ঘিরছে চিন! ‘সাগরমালা’য় পালটা চক্রব্যূহ ভারতের

Jul 9, 2026 - 17:28
 0  0

যত দিন যাচ্ছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভারত এবং চিনের প্রতিদ্বন্দ্বিতা ক্রমেই জোরাল হচ্ছে। স্থলে দু’দেশের ‘সংঘাত’ বহু পুরনো। কিন্তু সাম্প্রতিক সময়ে সাগরে বেজিং-নয়াদিল্লির কৌশলগত লড়াই নয়া মাত্রা পেয়েছে। চিন যখন ‘স্ট্রিং অফ পার্লস’ বা ‘মুক্তোর মালা’য় ভারতকে জড়িয়ে চাপে ফেলার ষড়যন্ত্র করছে, তখন পালটা ‘সাগরমালা’য় পালটা চক্রব্যূহ তৈরি করছে নয়াদিল্লি। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত বিশ্লেষকদের। তাঁদের মতে, এই সফর কেবল দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন নয়। বরং এই সফরের কেন্দ্রে রয়েছে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনকে ‘সায়েস্তা’ করা।

কিন্তু কী এই ‘স্ট্রিং অফ পার্লস’ বা ‘মুক্তোর মালা’? আসলে চিন বহু বছর ধরেই ভারত মহাসাগরের আশপাশে বন্দর এবং অবকাঠামোয় বিনিয়োগ করে নিজেদের উপস্থিতি জোরদার করছে। বলা চলে কার্যত একটা ‘চেইন’ গড়ে তুলে ঘিরে ফেলছে ভারতকে। ‘ড্রাগনে’র এই কৌশলই ‘স্ট্রিং অফ পার্লস’ বা ‘মুক্তোর মালা’ নামে পরিচিত। পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর – একাধিক গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে বেজিংয়ের উপস্থিতি চিন্তা বাড়িয়েছে ভারতের। নয়াদিল্লির আশঙ্কা, ভবিষ্যতে এই কেন্দ্রগুলিকে নিজেদের সামরিক সুবিধা হিসাবেও ব্যবহার করতে পারে বেজিং।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0