‘৩৮ দফা দাবি, ৪৮ ঘণ্টা চূড়ান্ত সময়সীমা’, শাহবাজ সরকারের উপর চাপ বাড়াল অধিকৃত কাশ্মীর
অধিকৃত কাশ্মীরের লাগাতার আন্দোলনে ক্রমশ চাপ বাড়ছে পাকিস্তানের উপরে। এবার আন্দোলনকারী জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশান কমিটি (জেএএসি) ইসলামাবাদকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা (আল্টিমেটাম) বেঁধে দিল। জেএএসি হুঁশিয়ারি দিয়েছে, ৩৮ দফা দাবি পূরণ না হলে “বৃহৎ এবং চূড়ান্ত” পর্যায়ের আন্দোলন শুরু হবে।
২৭ জুলাই অনুষ্ঠিতব্য আঞ্চলিক নির্বাচনই এখন উত্তেজনার কেন্দ্রবিন্দু। ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরুর প্রাক্কালে জেএএসি মুজাফফরাবাদ অভিমুখে এক বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে। সব মিলিয়ে অধিকৃতি কাশ্মীর এমন এক রাজনৈতিক সংঘাতের সাক্ষী হচ্ছে, সাম্প্রতিক অতীতে যার নজির নেই। পাকিস্তানে বসতি গড়া কাশ্মীরি শরণার্থীদের জন্য সংরক্ষিত বিধানসভার ১২টি আসন বিলুপ্তির দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। জেএএসি-র যুক্তি হল এই আসনগুলির মাধ্যমে পিওকের রাজনীতিতে অসামঞ্জস্যপূর্ণ প্রভাব তৈরি করছে ইসলামাবাদ।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
