অগ্নিমিত্রার অনস্পট অ্যাকশন! আসানসোলে ফুটপাত দখল-অবৈধ পার্কিং রুখতে ধমক মন্ত্রীর, বাসে লাগালেন কাঁটা
শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং লাগামহীন যানজটের সমস্যা মেটাতে আসানসোল শহরে আচমকা পরিদর্শনে নামলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি ট্রাফিক পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে নিয়ে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন চলাকালীন জিটি রোডের ফুটপাত দখল করে থাকা দোকানদারদের কড়া হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি সাফ জানিয়ে দেন, কোনও অবস্থাতেই ফুটপাত দখল বরদাস্ত করা হবে না। পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অবৈধভাবে দখল করে রাখা দোকান মালিকদের উঠে যেতে নির্দেশ দেন তিনি।
ফুটপাত দখলের পাশাপাশি শহরের অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে জিটি রোডের ওপর যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা ও তার জেরে তৈরি হওয়া তীব্র যানজট। এদিন পরিদর্শনকালে এই বিশৃঙ্খলা মন্ত্রীর নজরে আসতেই তিনি ক্ষোভ প্রকাশ করেন। অনিয়ন্ত্রিতভাবে বাস দাঁড়ানোর কারণে সাধারণ মানুষের যে চরম ভোগান্তি হচ্ছে, তা রুখতে কড়া পদক্ষেপের নির্দেশ দেন অগ্নিমিত্রা। কর্তব্যরত ট্রাফিক অফিসারদের উদ্দেশ্যে মন্ত্রী নির্দেশ দেন, নিয়ম ভেঙে রাস্তার ওপর যত্রতত্র বাস দাঁড়ালেই যেন সেগুলিকে স্ক্র্যাপ বা কাঁটা লক করে দেওয়া হয়। বৃহস্পতিবার নিজে দাঁড়িয়ে থেকেই রাস্তায় দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাসে কাঁটা লক লাগানোর ব্যবস্থা করেন তিনি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
