ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?
এক বছরের প্রতীক্ষার অবসান। আদালতের নির্দেশে বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়ার যন্ত্রণায় ইতি টেনে নিজের বাড়ি বীরভূমের পাইকরে ফিরলেন দানিশ শেখ, সুইটি বিবি এবং তাঁর দুই ছেলে। বুধবার তাঁরা বাংলাদেশের সীমান্ত পেরিয়ে মালদার মহদীপুর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এরপর দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে গ্রামে ফিরে নবজাতক ছেলের মুখ দেখা, প্রিয়জনদের কাছে পাওয়া। তাতেই যেন ঘুচল এতদিনের সমস্ত যন্ত্রণা। দানিশ শেখ, সুইটি বিবিরা আনন্দে বিহ্বল। বিশেষত দানিশ শেখের সঙ্গে ৪ মাসের ছেলে আপনের মিলন এক মধুর কাহিনি। তিনি নিজেও বলছেন, “আমার ছোট ছেলে আপনকে কাছে পেয়ে আমি খুব খুশি।জন্মের পর এই প্রথম আমার ছেলের মুখ দেখলাম, ছেলেও তার বাবাকে প্রথম দেখলো। পরিবারের সকলকে কাছে পেয়ে খুব ভালো লাগছে আমার।” সুইটি বিবির প্রতিক্রিয়া, “বাড়ি ছেড়ে অন্য দেশে পড়ে থাকার জন্য মনের ভিতরটা আমাদের ভালো ছিল না।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
