দাড়ি পেকেছে, আর হাঁটতে পারি না! ধোনির কথায় মনখারাপ ভক্তদের, ভিডিও ভাইরাল
বয়স মাত্র ৪৫। তাতেই দাড়ি পেকে গিয়ে চলচ্ছক্তিহীন হয়ে পড়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) ! জন্মদিনে এমনটাই জানালেন ক্যাপ্টেন কুল। মঙ্গলবার ছিল তাঁর জন্মদিন। বিশেষ দিনে তিনি গিয়েছিলেন ভারত বনাম ইংল্যান্ড ম্যাচে। সাধারণত লোকচক্ষুর আড়ালে থাকতেই পছন্দ করেন মাহি। কিন্তু জন্মদিনে ভক্তদের দিকে তাকিয়ে হাত নাড়লেন। দীর্ঘদিন পরে ধোনিকে একঝলক দেখে পাগলপারা ভক্তরা।
মঙ্গলবার ছিল ইংল্যান্ড বনাম ভারতের টি-২০ সিরিজের তৃতীয় ম্যাচ ছিল। ট্রেন্ট ব্রিজে সেই ম্যাচ চলাকালীন হঠাৎই গ্যালারিতে দেখা গেল মহেন্দ্র সিং ধোনিকে। জিন্স-জ্যাকেট পরিহিত ধোনিকে দেখে উচ্ছ্বসিত ধারাভাষ্য দিতে বসা সুনীল গাভাসকরও। কিংবদন্তি ক্রিকেটার বলেন, “আরে এই তো বার্থডে বয় এমএস ধোনি। আজ ওর ৪৫ বছর বয়স হল, কিন্তু এখনও দেখতে ঠিক ২৬ বছরের মতো লাগছে। আশা করি চেন্নাই সুপার কিংসের হয়ে আর একটা মরশুম অন্তত খেলবে ধোনি। শেষবারের মতো ওকে হলুদ জার্সিতে দেখতে চাই।”
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
