দু’মাসের মধ্যেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত ও ছেলে সমুদ্রের বিরুদ্ধে চার্জশিট ইডির
পুর নিয়োগ দুর্নীতি মামলায় (Municipal Recruitment Scam) প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর (Sujit Bose) বিরুদ্ধে চার্জশিট দিল ইডি। শুধু সুজিত নন, তাঁর ছেলে সমুদ্র বসুর নামেও চার্জশিট দেওয়া হয়েছে। এ ছাড়াও তাঁর দুই সংস্থা এবং আমলা তথা সেই সময় ডিরেক্টর অব ডিএলপি জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার চার্জশিট দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আদালত সূত্রে জানা গিয়েছে, ইডি চার্জশিটে দাবি করেছে, ৩৪০ জনের থেকে কমবেশি ৬ লক্ষ টাকা করে নিয়েছিলেন অভিযুক্ত সুজিত। তার মধ্যে ২৮৪ জন অবৈধ উপায়ে নিয়োগ পেয়েছিলেন। সুজিতের বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। গোটা রাজ্যে মোট ২৫০ কোটির দুর্নীতি হয়েছে বলে দাবি করেছে ইডি।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
