ধর্মান্তরণে চাপ, মাথায় ল্যাপটপ দিয়ে মার সহপাঠীর! মুসলিম দেশে বেঘোরে মৃত্যু কেরলের তরুণীর
উজবেকিস্তানে ২১ বছর বয়সি এক ভারতীয় ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে। মৃতা কেরলের বাসিন্দা এবং উচ্চশিক্ষার জন্য সেখানে গিয়েছিলেন বলে জানা গেছে। অভিযোগ, সহপাঠীর সঙ্গে বচসার সময় মারধরের জেরেই তাঁর মৃত্যু হয়। ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে প্রত্যক্ষদর্শীদের একাংশ ধর্মান্তরণের জন্য চাপ দেওয়ার অভিযোগ তুলেছেন।
মৃত তরুণীর নাম সাভারিয়া বসন্ত। অভিযুক্ত সহপাঠীর নাম সাদারুল আনম বলে পরিবারের দাবি। পরিবারের বক্তব্য, দু’জনের মধ্যে প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাভারিয়ার উপর হামলা চালানো হয়।
তদন্তকারীদের কাছে কয়েকজন পড়ুয়া দাবি করেছেন, ঘটনার আগে অভিযুক্ত সাভারিয়াকে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিচ্ছিলেন। তিনি তাতে রাজি হননি বলেও অভিযোগ। বিষয়টি সেখানে উপস্থিত ভারতীয় দূতাবাসের প্রতিনিধিদেরও জানানো হয়েছে।
তবে হত্যার নেপথ্যে ধর্মান্তরণই একমাত্র কারণ কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। প্রাথমিকভাবে তরুণীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে বলে জানা গেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার হত্যা মামলা রুজু করেছে স্থানীয় পুলিশ।
স্থানীয় একটি হাসপাতালে দ্বিতীয়বার ময়নাতদন্তও করা হয়েছে। মৃতার পরিবার দাবি জানিয়েছে, মামলার তদন্ত কেরলেও করা হোক। পাশাপাশি অভিযুক্তকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করতে উজবেকিস্তান থেকে ভারতে ফিরিয়ে আনার দাবিও তুলেছেন তাঁরা।
ঘটনার তদন্ত এখনও চলছে। অভিযোগগুলি আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তকে দোষী বলা যাবে না।
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
