পরিবারের জন্য অপরিহার্য পাঁচ জরুরি বিমা কভার, জেনে নিন বিস্তারিত

Jul 9, 2026 - 17:53
 0  0

ভবিষ্যতের কথা তো ভাববেনই। কিন্তু প্রসঙ্গ যখন বিমা কভার, তখন জীবনে হঠাৎ ঘনিয়ে আসা ঘটনাগুলিকে বাতিলের খাতায় ফেললে চলবে না। অপ্রত্যাশিত ঝুঁকি থেকে জীবনকে সুরক্ষিত রাখাটাও সমান জরুরি। সেই কথা মাথায় রেখেই পাঁচটি জরুরি বিমা কভারের খোঁজ দিলেন আইসিআইসিআই প্রুডেনশিয়াল লাইফ ইনসিওরেন্সের চিফ প্রোডাক্ট অফিসার বিকাশ গুপ্তা।

প্রতিটি পরিবারের থাকা উচিত এমন পাঁচটি অপরিহার্য বিমা কভার নিয়ে আজ লিখছি। তার আগে বলে রাখি যে, বেশিরভাগ ক্ষেত্রে দেখি, আর্থিক পরিকল্পনা সাধারণত শুরু হয় ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করে। যেমন ধরুন সন্তানের শিক্ষা, বাড়ি কেনা বা অবসর তহবিল গড়ে তোলা। এই সবের জন্য মানুষ সঞ্চয় করেন, বিনিয়োগও করতে থাকেন। তবে আর্থিক নিরাপত্তার আর একটা দিক মাঝে মাঝে হাত ফসকে যায়। আমি সমান গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ আপনাদের সামনে তুলছি-মূল পরিকল্পনা গুলোকে অপ্রত্যাশিত ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0