পুরোটাই সিনেমা! মেসিদের সাজানো ম্যাচ নিয়ে তোপ মোরিনহোর, ভারকে তোপ প্রাক্তন রেফারিদের

Jul 10, 2026 - 12:11
 0  0

এবারের বিশ্বকাপে (FIFA World Cup 2026) রেফারিং নিয়ে টুকরো-টাকরা বিতর্ক হয়েছে বটে। তবে শেষ ষোলোয় আর্জেন্টিনা-মিশর মাচের (Argentina vs Egypt ) পর সেই বিতর্ক যেন এভারেস্ট-সম হয়ে উঠেছে। বিতর্কের কেন্দ্রে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একটার পর একটা সিদ্ধান্ত, যা লিওনেল মেসিদের (Lionel Messi) মহাকাব্যিক প্রত্যাবর্তনের পরতে পরতে জড়িত বলে অভিযোগ উঠছে। আটলান্টায় ম্যাচ শেষে ক্ষোভ গোপন করেনি মিশর। কোচ হোসেম হাসান থেকে ফুটবলার মোস্তাফা জিকো-প্রকাশ্যেই ফিফার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে দিয়েছেন। সরাসরিই বলেছেন, আর্জেন্টিনার বিদায় ঠেকিয়ে প্রতিযোগিতার আকর্ষণ ধরে রাখার মানসিকতা থেকেই এহেন পদক্ষেপ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। আর তার বলি হয়েছে মিশরের মতো আন্ডারডগ।

কোন কোন সিদ্ধান্তে বিতর্ক? দ্বিতীয়ার্ধের মাঝে কাউন্টার অ্যাটাক থেকে দুর্ধর্ষ একটা গোল করেছিলেন জিকো। তবে সেই গোল ‘ভার’ দেখে বাতিল করেন রেফারি। প্রতিআক্রমণের সূচনায় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্টিনেজকে পায়ের পাতায় বুটের স্টাড দিয়ে আঘাতের দায়ে। আবার আর্জেন্টিনার দ্বিতীয় গোলের আগে তাদের বক্সে মহম্মদ সালাহকে প্রায় একইরকম আঘাত করেন জুলিয়ান আলভারেজ যা উপেক্ষা করেন রেফারি। আবার আর্জেন্টিনার তৃতীয় গোলের আগে তাদের বক্সে জার্সি টেনে হামদি ফাথিকে ফেলে দেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। খেলা চালিয়ে যান রেফারি, গোল করে ম্যাচ জেতে আর্জেন্টিনা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0