বারাসত হাসপাতালে হঠাৎ পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, ২৪ ঘণ্টার মধ্যে শোকজের নির্দেশ ওয়ার্ড মাস্টার সহ বেশ কয়েকজনকে!

Jul 9, 2026 - 17:10
 0  0

রাজ্যের সরকারি হাসপাতালগুলির দৈনদশা। মেডিক্যাল কলেজগুলির অবস্থাও তথৈবচ! কোথাও বেডের অভাব, মেয়াদ উত্তীর্ণ ওষুধ-স্যালাইনের ছড়াছড়ি, কোনও হাসপাতালে কুকুর-বিড়ালের অভাব বিচরণ, কোথাও আবার হাসপাতালের রোগী পরিষেবার হাল বেহাল। এসব এখন অতীত। বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। সকাল থেকে হাসপাতালে হাসপাতালে চরকিপাক খেলেন। বৃহস্পতিবার দুপুরেই বারাসত হাসপাতালে পৌঁছে চোখ কপালে ওঠে স্বাস্থ্যমন্ত্রী। রোগী পরিষেবায় চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করেন তিনি। বললেন, “কাউকে দোষ দিয়ে লাভ নেই। দোষ পশ্চিমবঙ্গ সরকারের, সে সরকারে যে-ই থাকুক না কেন। এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যে-ই বানাক, সেই বোঝা আমার কাঁধে। এখন বোঝা হালকা করার দায়িত্ব আমার।”

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0