বারুইপুরে ‘দাঙ্গায় উসকানি’তে এফআইআর, গ্রেপ্তারি রুখতে হাই কোর্টে বামনেতা লাহেক আলি

Jul 10, 2026 - 13:05
 0  0

বারুইপুর কাণ্ডে দাঙ্গায় প্ররোচনার অভিযোগ এফআইআর দায়ের হতেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ সিপিএম নেতা লাহেক আলি। এফআইআর খারিজ করার আর্জিতে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের অনুমতি দেয় হাই কোর্ট।

এক নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। এই নিয়ে রবিবার থেকে এলাকায় ব্যাপক অশান্তি ছড়ায়। রাস্তা, রেল অবরোধ, পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। ধর্ষণ-খুনের ঘটনায় এক সন্দেহভাজনকে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে এসে জানান, গণপিটুনিতে নিহত ওই যুবক নির্দোষ। বারুইপুরের এই অশান্তির পিছনে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি রয়েছে। ভোটে হেরে গিয়ে হিংসায় উসকানি দেওয়া হয়েছে। কল রেকর্ডিং সংগ্রহ করেছে পুলিশ। অভিযুক্তদের শিক্ষা দেওয়ার কাজ করবে সরকার। কাউকে রেয়াত করা হবে না। শুভেন্দুর এই হুঁশিয়ারির পর গত ৭ জুলাই সন্ধ্যায় সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে বিজেপি। আর তারপরই গ্রেপ্তারির আশঙ্কায় হাই কোর্টে মামলা করলেন সিপিএম নেতা লাহেক আলি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0