মাঝপথে খারাপ সরকারি বাসের হেডলাইট, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েই ৮৪ কিমি পাড়ি! তুঙ্গে বিতর্ক

Jul 9, 2026 - 17:02
 0  0

অন্ধকার রাতে চওড়া হাইওয়ে ধরে ছুটে চলেছে এমন এক বাস, যার একটিও হেডলাইট জ্বলছে না! যে কোনও পথচারীর কাছে এ যেন দুঃস্বপ্ন! নিঃসন্দেহে বাসের মতো অতিকায় যান দেখতে পাওয়া যাবে দূর থেকেই। তবু এত বড় এক গাড়ি অন্ধের মতো ছুটে এলে, প্রাণ ভয়ে গুটিয়ে যাওয়াটাই স্বাভাবিক।

সিনেমার দৃশ্য নয়, এ ঘটনা কর্নাটকের। কর্নাটকের সরকারি পরিবহণ সংস্থা কল্যাণ কর্নাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (KKRTC)-এর একটি বাসকে ঘিরে সম্প্রতি ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সাধারণত কর্নাটকের কালাবুরাগি থেকে চিঞ্চোলি রুটে চলাচল করে এই বাসটি। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে, পথের মাঝেই খারাপ হয়ে যায় বাসটির দু’টি হেডলাইট। এমন অবস্থায় অবশ্যই যাত্রা থামানোর প্রয়োজন ছিল। যাত্রীদের সতর্ক করার প্রয়োজন ছিল, বা কাছাকাছি থাকা অন্য কোনও বাসে তাদের তুলে দেওয়ার ব্যবস্থা করার দরকার ছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0