মালদহে তৈরি হচ্ছে জাল পেট্রল, আকালের বাজারে রমরমিয়ে ব্যবসা প্রতারকদের!

Jul 10, 2026 - 14:44
 0  0

সাদা তেলের সঙ্গে কেরোসিন ও রাসায়নিক মিশিয়ে তৈরি হচ্ছে জাল পেট্রল! এবার এমনই জাল পেট্রল তৈরির কারখানার হদিশ মিলল উত্তর মালদহের হরিশ্চন্দ্রপুরে। সেই বেআইনি কারখানায় হানা দিয়ে এই জালিয়াতি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার হয়েছে আট ড্রাম কেরোসিন ও সাদা তেল। মিলেছে রাসায়নিকও। পুলিশ জানিয়েছে, হরিশ্চন্দ্রপুরের পাশেই বিহার। জাল পেট্রোল তৈরির জন্য বিহার থেকে মালদহে আসছে সাদা তেল ও বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ। দীর্ঘদিন ধরে এই কারবার চললেও এতদিন পুলিশ প্রশাসনের নজরে আসেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার পুলিশ অভিযান চালায় বাংলা-বিহার সীমান্ত লাগোয়া হরিশ্চন্দ্রপুরের ইসলামপুর এলাকায়।

এক পুলিশ আধিকারিক বলেন, “কারখানায় ঢুকে তো চোখ কপালে ওঠার জোগাড়। জাল পেট্রল তৈরি হচ্ছে! কীভাবে রমরমিয়ে এই ব্যবসা চলছে তা ভেবে অবাক লাগছে।” পেট্রল নিয়ে বিতর্কের মাঝেই মালদহের হরিশ্চন্দ্রপুরে জাল পেট্রোল তৈরির কারখানার হদিশ মেলায় উদ্ধার সেই জাল পেট্রল। জেলাজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। সাধারণ মানুষের মুখে একটাই প্রশ্ন, কীভাবে তৈরি করা হচ্ছে জাল পেট্রল? 

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0