শুধু শাড়ি নয়, জামাইষষ্ঠীতে রীতি মেনে শাশুড়িকে দিন এই উপহার, খুশি হবে গোটা পরিবার
মেয়ে-জামাইয়ের আবদার আর ভূরিভোজের চিরাচরিত সমীকরণ তো আছেই। কিন্তু জামাইষষ্ঠীর আসল গুরুত্ব শাশুড়ি-জামাইয়ের সেই চিরায়ত স্নেহের বন্ধনে। আগামীকাল ২০ জুন ২০২৬, শনিবার জামাইষষ্ঠী (Jamai Sasthi 2026)। বিভিন্ন আচার পালনের মাধ্যমে উৎসবটি পালিত হয়। ষষ্ঠীর সকালে জামাইয়ের হাতে হলুদ সুতো বেঁধে শাশুড়ি মা যখন তাঁর দীর্ঘায়ু কামনা করেন, তখন থেকেই শুরু হয় উৎসবের প্রকৃত আমেজ। আর এই বিশেষ দিনটিতে শুধু জামাই একা উপহার পাবেন কেন? শাস্ত্র বলছে, জামাইয়ের তরফ থেকেও শাশুড়ির জন্য বিশেষ উপহারের ডালি থাকা অত্যন্ত শুভ। কিন্তু কী দেবেন? শাশুড়িমার জন্য উপহার বাছাইয়ের ক্ষেত্রে কিছু জিনিস মাথায় রাখা খুব জরুরি। শুধু প্রয়োজন নয়, শাস্ত্রমতে ঠিক কী দিলে জামাই-শাশুড়ির স্নেহের বাঁধন আরও দৃঢ় হবে তা জানেন কি?
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0
