‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার

বারুইপুরের ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশনও। জানা যাচ্ছে, ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের তরফে। কাউকে ছাড়া হবে না। দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। বারুইপুর কাণ্ডে নির্যাতিতা পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে এমনটাই আশ্বাস মন্ত্রী অগ্নিমিত্রা পালের। আজ, সোমবারই বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখা করবেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। তার আগেই এদিন সকালে অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি প্রতিনিধি দল বারুইপুর যায়। কথা বলেন পরিবারের সঙ্গে। আশ্বাস দেন পাশে থাকার। অন্যদিকে বারুইপুরের ঘটনায় নড়েচড়ে বসল জাতীয় মহিলা কমিশনও। জানা যাচ্ছে, ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়া হয়েছে কমিশনের তরফে। ঘটনার পর কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্তের অগ্রগতি কি রয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে কমিশনের তরফে। রাজ্যের ডিজির কাছে আগামী সাতদিনের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। শুধু তাই নয়, গণপিটুনিতে যে মৃত্যুর ঘটনা ঘটেছে, সেই সংক্রান্ত তথ্যও জাতীয় মহিলা কমিশনের তরফে। বারুইপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে। পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অবরোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নির্দেশে বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। ঘটনার কয়েকঘণ্টার মধ্যেই মূল অভিযুক্ত আনন্দ সর্দার-সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবারও মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। শুধু তাই নয়, মৃত্যুদণ্ডের পক্ষেও কথা বলেন শুভেন্দু অধিকারী। একই সুর শোনা গেল মন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্যেও। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর তিনি জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই তাঁদের আশ্বস্ত করেছেন এবং ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাঁর দাবি, নির্যাতিতার পরিবার সরকারের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে এবং মুখ্যমন্ত্রীর প্রতিও তাঁদের পূর্ণ আস্থা রয়েছে। মন্ত্রী আরও বলেন, নারী নির্যাতনের মতো ঘটনায় কোনওরকম শিথিলতা বরদাস্ত করা হবে না। দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তদন্তে যদি পুলিশ প্রশাসনের কোনও গাফিলতি ধরা পড়ে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করা হবে। এ বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন বলেও উল্লেখ করেন অগ্নিমিত্রা পাল।

Jul 7, 2026 - 11:22
 0  1
‘দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে’, বারুইপুর কাণ্ডে নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রার

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0