বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই

বদলের বাংলায় ধর্ষণ-খুনের মতো ঘটনায় জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুরের ঘটনায় অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে আশ্বাস দিয়েছেন তিনি। জঘন্য এই অপরাধের ঘটনায় এবার গণধর্ষণের মামলা রুজু করল পুলিশ। খুনের পাশাপাশি গণধর্ষণের ধারা ৭০ (২)-ও যোগ করা হয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে আজ, সোমবার দুজনকে আদালতে তোলা হয়। ধৃত দুজনকেই ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ। জানা গিয়েছে, আদালত পুলিশের সেই আবেদন মঞ্জুর করেছে। অন্যদিকে ধৃত আরেকজনকে মঙ্গলবার আদালতে তোলা হবে বলে খবর। বারুইপুরে অশান্তির সূত্রপাত রবিবার সকাল থেকে। পুকুর থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে অগ্নিগর্ভ হয়ে ওঠে ধপধপি এলাকা। নাবালিকাকে ধর্ষণের পর খুনের অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা মৃতদেহ রাস্তায় রেখে অববোধ করেন, চলে রেল অবরোধও। ঘটনার খবর কানে পৌঁছতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা বলেন নির্যাতিতার বাবার সঙ্গে। দ্রুত বিচারের আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রীর নির্দেশে বিকেলের মধ্যেই ৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়। তবে ঘটনার পরেই প্রভাস মণ্ডল এবং পরে দিবাকর সর্দার নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। এদিন ধৃত দু’জনকে আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানান সরকারি আইনজীবী।

Jul 6, 2026 - 19:17
 0  0
বারুইপুর কাণ্ডে জিরো টলারেন্স, এবার যুক্ত হল গণধর্ষণের ধারাও, পুলিশ হেফাজতে দুই

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0