ট্রাম্পকেই ‘লালকার্ড’ ফুটবল বিশ্বের, তদন্তের মুখে ফিফার সর্বময় কর্তা

Jul 10, 2026 - 12:51
 0  0

‘হেডবাট’। বাংলায়: ঢুসো মারা। জিনেদাইন জিদান যে মাঠের মধ্যে অমন একটি কাণ্ড ঘটিয়ে দেবেন, অকল্পনীয়। ২০০৬। ইটালির সঙ্গে ফাইনাল চলছে ফ্রান্সের। খেলার মধ্যেই মার্কো মাতেরাজ্জির সঙ্গে কথা বলতে-বলতে পাশ কাটিয়ে চলে যাচ্ছিলেন এই ফরাসি কিংবদন্তি। তারপর কী যে হল, ফিরে মাতেরাজ্জির বুকে সজোরে ঢুসো মারলেন। মাঠের বাইরে থেকে বোঝা মুশকিল, এর প্রকৃত কারণ কী। হয়তো দু’জনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় চলছিল। মাঠের মধ্যে অমন হয়েই থাকে।

আকছার দেখা যায়, ফুটবলাররা মুখের সামনে আঙুল এনে আড়াল তৈরি করে দিব্যি একে-অপরের দিকে বাছাই করা শব্দবাণ ছুড়ে দিচ্ছেন। আঙুল দিয়ে আড়াল করা কেন? যাতে ঠোঁটের চলন দেখে বুঝতে পারা না-যায় কী বলা হচ্ছে। যাই হোক, সেই ঢুসো খেয়ে মাতেরাজ্জি মাঠে পড়ে কাতরাতে লাগলেন। আর, রেফারি সটান লাল কার্ড দেখালেন জিদানকে। বিন্দুমাত্র ভুল সিদ্ধান্ত নয়। এ ধরনের অখেলোয়াড়োচিত আচরণকে বরদাস্ত করা হবেই-বা কেন? জিদানের বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যে মনস্তাত্ত্বিক চাপের মধ্যে পড়ে যায় ফরাসি দল, আর তা থেকে সে-রাতে বেরতে পারেনি। চতুর্থবারের জন্য বিশ্বকাপ জিতে নেয় ইটালি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0