‘ট্রাম্পের মেয়ে আমাকে…’, ‘সতলুজ’ বিতর্কের মাঝে মার্কিন নাগরিকত্ব নিয়ে সোজাসাপটা দিলজিৎ

Jul 10, 2026 - 11:59
 0  0

দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত বহুবিতর্কিত ছবি ‘সতলুজ’ ঘিরে এই মুহূর্তে সরগরম সিনেদুনিয়া। সেন্সরের সঙ্গে দীর্ঘ তিনবছরের লড়াই শেষে ওটিটিতে মুক্তির অনুমতি পেয়েছিল ‘সতলুজ’। কিন্তু, দু-তিনদিনের মধ্যেই ফের সরিয়ে নেওয়া হয় ছবিটি। কেন্দ্রের নিষিদ্ধ কাঁটায় ইতিমধ্যেই দিলজিতের ‘সতলুজ’ ঘিরে রাজনৈতিকমহলেও শুরু হয়েছে চাপানোতর। এর মাঝেই ‘পাঞ্জাব দি পুত্তর’-এর মার্কিন নাগরিকত্ব নিয়ে শুরু হয়েছে নয়া তরজা।

গত মে মাসে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে ২০২২ সালে দিলজিত মার্কিন নাগরিকত্ব অর্জন করেছেন। এযাবৎকাল এবিষয়ে কোনও মন্তব্য করননি। কিন্তু, সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভে এসে ভক্তের সঙ্গে আলাপচারিতায় উঠে এল চার বছর পুরনো সেই মার্কিন নাগরিকত্ব প্রসঙ্গ। এক অনুরাগী দিলজিতের কাছে নাগরিকত্বের সত্যতা জানতে চাইলে তিনিও মজা করার কোনও সুযোগ ছাড়েননি।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0