বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট

Jul 10, 2026 - 12:35
 0  0

বর্তমান সময়ে দ্রুতগতির ইন্টারনেট প্রায় সবারই প্রয়োজন। বাড়ি থেকে কাজ করুন, অনলাইন ক্লাসে অংশ নিন কিংবা অবসরে ভালো কোনও সিনেমা দেখুন। ইন্টারনেট ছাড়া গতি নেই। কিন্তু হাই-স্পিড ব্রডব্যান্ড প্ল্যান থাকা সত্ত্বেও আপনার ওয়াই-ফাইয়ের স্পিড মন্থর। আর বিরক্তি নয়। এই ক’টি উপায় মেনে চললেই রকেটের গতিতে ছুটবে আপনার ইন্টারনেট।

পুরু দেয়ালের কাছাকাছি রাউটার রাখবেন না: অনেকেই রাউটার টিভির পিছনে, কোনও ক্যাবিনেটের ভিতরে আবার পুরু দেওয়ালের গা ঘেঁষে রাখেন। কিন্তু এর ফলে ওয়াই-ফাই সিগন্যাল বিচ্ছিন্ন হয়ে যায়। পুরু দেওয়াল বা কংক্রিট ওয়াই-ফাইয়ের প্রধান শত্রু। ওয়াই-ফাই সিগন্যালকে যদি অনেকগুলি স্তর বা বাধার মধ্যে দিয়ে অতিবাহিত হয়, তাহলে ইন্টারনেট স্পিড মন্থর হয়ে যায়। তাই রাউটার সবসময়ে খোলা জায়গায় রাখুন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0