রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা, জলমগ্ন বহু এলাকা, রাজ্যজুড়ে জারি সতর্কতা

Jul 10, 2026 - 13:00
 0  0

রাতভর প্রবল বৃষ্টিতে জেরবার কলকাতা। শুক্রবার সকাল থেকেই শহরের একাধিক এলাকা জলমগ্ন। নানা প্রান্তে জল জমে থাকায় বাড়ছে দুর্ভোগ। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার দিনভর ভোগাবে। হাওয়া অফিস সূত্রে খবর, ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। প্রবল বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা। উত্তরের জেলাগুলিতেও জারি হয়েছে কমলা সতর্কতা। সোমবার পর্যন্ত বৃষ্টি চলবে বলেই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। রাতভর বৃষ্টিতে গাছ উপড়ে গিয়েছে স্ট্র্যান্ড রোডে। 

হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বাংলাদেশ তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। মৌসুমী অক্ষরেখা সক্রিয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। রাজস্থান থেকে মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। সেকারণেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টি। বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি। শহরজুড়ে রয়েছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0